মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৫
 
ভাণ্ডারিয়ার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানাতে রবিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, প্রভাষক মো. মুরাদ হোসেন, শিক্ষক আবুয়াল হোসেন, প্রবীর কুমার মিন্টু, মো. ইউনুস আলী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মঞ্জুরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী মুনিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, প্রিয়াংকা দাস বর্ণা পাল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি