মঠবাড়িয়ার শনিবার রাতে মধ্য ফুলঝুড়ি গ্রামে ধান ছাঁটাইকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস মিয়াকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত ইলিয়াসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর জুয়েল হাওলাদার (৩৫), শিউলি বেগম (৪২) ও আ. হামিদ (৫০) নামের তিনজনকে আটক করে পুলিশ।
জানা যায়, উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামে নিজ বাড়িতে ইলিয়াস ও প্রতিবেশী জুয়েলের সাথে মেশিনে ধান ছাঁটাইয়ের সিরিয়াল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এরজের ধরে ইলিয়াসকে ধারাল অস্ত্র দিয়ে জুয়েলসহ কয়েকজন কুপিয়ে গুরুতর জখম করে।
ওসি কেএম তারিকুল ইসলাম জানান, আহত ইলিয়াসের ছেলে ফয়সাল বাদী হয়ে জুয়েল হাওলাদারসহ ৫জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
