বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রথম বর্ষপূর্তি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৮:১১
শ্রীলঙ্কার পতাকাবাহী বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এয়ারলাইন্সটির ঢাকাস্থ বনানী অফিসে কেক কেটে দিনটি উদযাপন করেছেন কর্মকর্তারা।
 
এ সময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শেরমাল পেরেরা, বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) উইংস স্পেন্স এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুল আনাম, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার অরুনা রাতনায়াকেসহ অন্যান্যরা।
 
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি, এয়ারলাইন্স ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশে সফল এক বছর কার্যক্রম পরিচালনা করার জন্য অভিনন্দন জানান। বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে ঢাকা থেকে প্রতিদিন দুপুর ১টার সময় বিমানটি ছেড়ে যায় এবং কলম্বো থেকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে সকাল সাড়ে ১১টায় বিমানটি ঢাকায় এসে পৌঁছায়।
 
প্রসঙ্গত, ১৯৭৯ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন গন্তব্যে শ্রীলঙ্কান বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
 
ইত্তেফাক/ রেজা