জালে ধরা পড়ল ১৫ কেজি ওজনের বোয়াল

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৮:২০
 
উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জালে ধরা পড়ল ১৫ কেজি ওজনের বোয়াল মাছ। বিশাল আকৃতির বোয়াল মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।  
 
জানা যায়, পদ্মা নদীতে জেলে তাপস হালদার মাছ ধরতে গেলে ১৫ কেজি ওজনের বোয়াল ধরা পড়ে। 
 
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বোয়াল মাছটি ১৬০০ টাকা কেজি দরে তাপসের কাছ থেকে কিনে নেই। মাছটির বাজার মূল্য ২৪০০০টাকা।
 
ইত্তেফাক/আরকেজি