কুমিল্লার চান্দিনায় বিপুল সংখ্যক বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী দুলাল মিয়া জানান, দুপুর অনুমান ২টার দিকে ৭-৮জন লোক ঢাকাগামী একটি পিকআপ থামিয়ে কয়েকটি কার্টুন পানিতে ফেলে পালিয়ে যায়। পরে ওই কার্টুন ছিড়ে বোমা সদৃশ অনেকগুলো বস্তু দেখে হাইওয়ে পুলিশকে খবর দেই।
হাইওয়ে পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন জানান, প্রতিটি বস্তু প্রায় এক ফুট লম্বা এবং প্রতিটি টেপ ও তার প্যাঁচানো থাকায় সেগুলো বোমা সদৃশ মনে হচ্ছে। বোমা ডিসপোজাল ইউনিট আসলে প্রকৃত বিষয়টি জানা যাবে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, আমরা ৫টি কার্টুনের অস্তিত্ব পেয়েছি। তবে পানির নিচে আরো থাকতে পারে। সব মিলিয়ে শতাধিক বোমা সদৃশ বস্তু হবে।
ইত্তেফাক/ইউবি
