নিয়ামতপুরে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১০:২২
 
নওগাঁর নিয়ামতপুরে হিরোইনসহ সূর্যেশ্বর (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শিবপুর বাজারে কৃষি ব্যাংকের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত সূর্যেশ্বর উপজেলার হাজীনগর বালুপাড়া গ্রামের মৃত গোবিন্দশ্বরের ছেলে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা আগ থেকে শিবপুর বাজারে অবস্থান নেয়। এসময় সূর্যেশ্বর কৃষি ব্যাংকের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহ মূলক তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস