নওগাঁয় আঞ্চলিক মিনি বিশ্ব ইজতেমায় আব্দুল গনি (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
নিহত আব্দুল গনি জেলার পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের নেছের বাজার এলাকার মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের নওগাঁ-নাটোর আঞ্চলিক বাইপাস মহাসড়ক সংলগ্ন দোগাছী মাঠে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। ইজতেমায় হাজার হাজার মুসল্লির আগমন ঘটে। ইজতেমায় যোগ দিতে অন্যান্য মুসল্লিদের সাথে দুপুরে ইজতেমায় আসেন আব্দুল গনি। বার্ধক্যজনিত কারণে তিনি মারা যেতে পারেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মরদেহ উদ্ধার করে তা মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
