চট্টগ্রামের হাটহাজারীর চারিয়ায় তিন দিনব্যাপী ইজতেমায় যোগ দিতে আসা রেজাউল করিম (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। আজ শুক্রবার সকালে ইজতেমা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
মৃত রেজাউল করিম কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মৃত মোক্তার আহমদের ছেলে।
সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে রেজাউল করিম ২৫০৭ নম্বর খিত্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য স্বজনরা ভোতার মরদেহ তার বাড়িতে নিয়ে যান।
ইত্তেফাক/এসএস
