জামালপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক আসামি রাজু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রাজু পৌর শহরের কাচারীপাড়া এলাকার বাসিন্দা মো. মোরাদ হাসানের ছেলে। শুক্রবার সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের বাইপাস মোড় সংলগ্ন রানী কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক আসামি রাজু মিয়াকে আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির ওসি মো. জিয়াউল ইসলাম, ওসি (অপারেশন) মো. তরিকুল ইসলাম, ডিবির এসআই মো. রফিকুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
