শুদ্ধ করো ভুলজন্ম, ভ্রান্তজীবন
একবার পঙ্কিল জীবন পরিশুদ্ধ করো,
শুদ্ধ ও পবিত্র করো শরীরে সত্তায়।
এই ভুলজন্ম শুদ্ধ করো প্রভু, প্রস্ফুটিত করো,
তমসায় তিমিরে আচ্ছন্ন জীবন করো আলোকিত;
এই ক্লিষ্ট জীবন পুনরায় প্রবাহিত করো,
শুদ্ধ করো ভুলজন্ম, পাতকীজীবন।
৭/৫/২০১৯
