স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪
 
ঝিনাইগাতী উপজেলার কালিনগর ফকির বাড়িতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাতে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
 
জানা গেছে, ওই এলাকার মো. বজলু ফকিরের বড় স্ত্রী রোজিনা বেগম (৩৫) বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকলে তাকে নিয়ে ঝিনাইগাতী হাসপাতালে আনা হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসা চলে। রোগীর অবস্থা বেগতিক দেখে ডাক্তার উন্নত চিকিৎসার তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। পথে আহাম্মদ নগর এলাকায় মারা যান। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ২টার দিকে রোজিনার লাশ উদ্ধার ও তার স্বামী বজলু ফকিরকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে লাশা ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়।
 
রোজিনার ভাই জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর নবির হোসেনের ছেলে জাহিদ হাসান (৩০) বলেন, আমার বোনকে ঝিনাইগাতী মৃত দুলাল ফকিরের ছেলে বজলু ফকিরের কাছে বিয়ে দেই। বজলু ফকির ২য় বিবাহ করার পর থেকে বোনের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। প্রায়ই এ নিয়ে সালিশ হয়েছে। বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
 
অভিযোগ অস্বীকার করে বজলু বলেন, স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। আল্লাহপাক জানেন আমি এর সাথে জড়িত নই-ময়নাতদন্তে সত্য বেরিয়ে আসবে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সন্দেহে বজলু ফকিরকে আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি