সীতাকুণ্ডে জাহাজে কাজ করার সময় নিচে পড়ে আবুল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়া চিনোতলা থানার চরপাড়া গ্রামের বুলু মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরএ শিপ ব্রেকিং ইয়ার্ডে দুপুর ৩টার দিকে একটি স্ক্র্যাপ জাহাজের উপর কাটিং হেলপার আবুল হোসেন কাজ করছিলেন। সার্পোট বেল্ট না থাকায় তিনি হঠাৎ নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
