কাউখালী উপজেলার সংরক্ষিত নারী আসনে জেপি প্রার্থীদের জয়

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৭:৪১
 
কাউখালী উপজেলা পরিষদের সংরক্ষিত ২টি নারী আসনের সদস্য পদে একটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টি (জেপি) প্রার্থী দীপু কুণ্ডু এবং মোছা. ফাহিমা খানম।
 
সোমবার সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ১৪জন ভোটার ভোট প্রদান করেন। এর আগে ১নং আসনে একক প্রার্থী থাকায় কোনো নির্বাচন হয়নি।
 
উপজেলার ৫টি ইউনিয়নের ইউপির সংরক্ষিত ২নং আসনে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী দীপু কুণ্ডু মোরগ মার্কায় ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১নং আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন জেপি প্রার্থী মোছা ফাহিমা খানম।
 
ইত্তেফাক/আরকেজি