টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস বংশাই নদীতে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিনিময় পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে। এছাড়াও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছিলো।
ইত্তেফাক/এএম।
