বক্স কালভার্ট চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি মনিরের

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২০:১৯
 
গ্রামের রাস্তায় বক্স কালভার্ট চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের দৃষ্টি আকর্ষণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। 
 
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 
 
মৌখিক প্রশ্নে এমপি মনির বলেন, আমার নির্বাচনী এলাকা যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)। এখানে ৪০০  গ্রাম, ২২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। এখানে ঘের ও যত্রতত্র বাঁধ দেয়ার কারণে আমাদের সরকারি খালে নাব্যতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে সেখানে জলাবদ্ধতা হয়। 
 
তিনি আরো বলেন, এই জলাবদ্ধতা কৃষকদের জন্য একটা দুর্যোগ। তাই এ সমস্যা সমাধানে খালের নাব্যতা দূর করে সেখানে গ্রামীণ ছোট রাস্তায় বক্স কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।  
 
এর আগে এক তারকা চিহ্নিত প্রশ্নে এমপি মনির চলতি অর্থ বছরের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় যশোর জেলার চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলায় কোনো প্রকল্প গ্রহন করা হয়েছে কি না। করলে তা কি? জানতে চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।