রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার বারুইপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুল হামিদ ধর্ষিতার প্রতিবেশি। এদিকে ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা অনেকটাই খারাপ বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
নগরীর শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, প্রতিবেশি শিশুটি আব্দুল হামিদের বাড়ির পাশে গাছের বরই কুড়াতে যায়। এ সময় আব্দুল হামিদ শিশুটিকে জোর করে তার ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে উদ্ধার করে রামেক হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
