মাছ চাষের জন্য হাওড়-বাওড়ে যত্রতত্র বাঁধের কারণে নাব্যতা হারানো সরকারি খালগুলো খননের জোর দাবি জানিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে মৎস্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
এমপি মনির বলেন, মাছ চাষে আমরা পৃথিবীর চতুর্থ। তন্মোধ্যে যশোর জেলা দেশের প্রথম। এ জেলায় রয়েছে অনেক হাওড়, বাওড় ও খাল। এসব জায়গায় যত্রতত্র মাছ চাষের কারণে খালগুলো নাব্যতা হারিয়েছে।
তিনি বলেন, খালগুলোর নাব্যতা হারানোর কারণে কৃষকদের আবাদি জমি অনাবাদি হয়ে গেছে। এই মুহূর্তে নাব্যতা হারানো খালগুলো খনন করা অতি জরুরি।
এই সব খালগুলো খনন করে অনাবাদি জমিগুলো আবাদি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এমপি মনির।
ইত্তেফাক/কেকে
