আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ বলেন, দেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। ফুলপুর-তারাকান্দাসহ সারা বাংলাদেশে স্কুল কলেজ সরকারিকরণসহ বহু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। নতুন নতুন রাস্তা, ভবন নির্মাণ হচ্ছে। সকল ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং দ্রুত বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে অাগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে অাওয়ামী লীগকে জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন, অাওয়ালীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়ন অক্ষুন্ন রাখেতে অাগামী নির্বাচনে অাওয়ামী লীগকে জয়যুক্ত করুন। তিনি বুধবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্ভোধন করেন। পরে সন্ধ্যায় মিচকিপাড়া নওজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অাবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন চৌধুরী, রামভাদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অালাউদ্দিন অাহমেদ, মিকিপাড়া নওজোয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা অালমগীর, সাবেক ভিপি যুবলীগ নেতা দোলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন (দুদু), ভাইটকান্দি ইউনিয়ন অাওয়ামীলীগ নেতা অাব্দুল মজিদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ জনসভায় বক্তব্য দেয়ার আগে বাঘেধরা জয়নাল মাস্টারের বাড়ি হতে চরনিয়ামতগামী রাস্তার এবং ভাইটকান্দি বাজার হতে মিচকিপাড়া বাজারগামী রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোয়াডাংগা আবেদুজ্জামান খান গার্লস স্কুলের শহীদ মিনার উদ্ভোধন ও মিচকিপাড়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের উদ্ভোধন করেন।
ইত্তেফাক/নূহু
