নওগাঁর রাণীনগরে আজ রেলগেট সংলগ্ন শিমুলতলী নামক স্থানে রেললাইনের খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা রেললাইন সংলগ্ন খালে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে নওগাঁয় মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/এসএস
