সীতাকুণ্ডে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত মো. এরশাদ উল্লাহকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে অস্ত্র ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক সুমনের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত ১১টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ঘনবসতি এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও এরশাদ উল্লাহ আটক হয়।
ওসি ইফতেখার হাসান পিপিএম বলেন, ডাকাতি রোধে অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/আরকেজি
