কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে র্যালি ও আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বিকালে উপজেলা জেপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাউয়ুম শেখ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
