ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখিয়ে দিলেন বিদেশি সহযোগিতা ছাড়াও একক ইচ্ছায় বাঙ্গালি জাতি এতো বিশাল ব্যয়বহুল সেতু নির্মাণ করতে জানে।
শুক্রবার বিকালে আটঘরিয়া এলাকার রত্মাই (চিকনাই) নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
