মুক্তাগাছায় ট্রাক চাপায় পরীক্ষার্থী নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৮
 
ময়মনসিংহের মুক্তাগাছায় ইটভাটার ট্রাক চাপায় চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রনি দরিকাঠবওলার বাসিন্দা আলম মণ্ডলের পুত্র ।
 
শনিবার বিকালে উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাঠবওলা-রসুলপুর সড়কে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলাকা ব্রিকফিল্ড এলাকার সামনে এলে ঐ ব্রিকফিল্ডের একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
নিহতের লাশ উদ্ধারের পর দাফন করা হয়েছে। এ ঘটনায় লাশের ময়নাতদন্ত এবং থানায় মামলা হয়নি।
 
ইত্তেফাক/এএম