ঈশ্বরদীর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে রবিবার ১০০ তরুণ মেধাবী বিজ্ঞানী ও কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্য দিয়ে দেশে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লিমিটেড কোম্পানির কর্মযাত্রা শুরু হলো।
জানা যায়, কোম্পানির অধীনে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ ও পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৭০জন প্রকৌশলী, ২৪জন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রশাসনে ৬জন রয়েছেন।
যোগদানের সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, উপদেষ্টা রবীন্দ্র নাথ রায়চৌধুরী, প্রশাসন ও অর্থ বিভাগের প্রধান অলক চক্রবর্তী, মানব সম্পদ বিভাগের প্রধান ড. কবির হোসেন, সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের মেধা যাচাই করে নিয়োগ দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
