নদী পাড়ের সকল স্থাপনা উচ্ছেদ করা হবে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৫২

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

নদ-নদী সুরক্ষা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে নদীর পাড়ের সকল স্থাপনা উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সুপরিকল্পিতভাবে নদী ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে আনতে হবে।

গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত “রাজৈরের নদ-নদীর সমস্যা ও সমাধান, উন্নয়ন, সংরক্ষণ বিষয়াদি” নিয়ে নদী রক্ষা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবর রহমান হাওলাদার।