দামুড়হুদায় গৃহবধুর ঝুলন্ত লাশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৪

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও সতীনসহ ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, দামুড়হুদার জুড়ানপুর গ্রামের আসাদুল ইসলাম যৌতুকের দাবিতে তার স্ত্রী আর্জিনা খাতুনের সঙ্গে প্রায় সময় বিবাদ করতো। সতীন ও স্বামীর নির্যাতনে শনিবার দিবাগত রাতে আর্জিনা খাতুন বাবার বাড়ি চলে আসার চেষ্টা করে। তখন স্বামী আসাদুল তার ওপর ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশে কুল গাছের সঙ্গে আরজিনাকে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে। তারপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। আরজিনা কখন ঝুলন্ত অবস্থায় মারা গেছে তা কেউ জানে না।

পরদিন রবিবার সকাল ১১টার দিকে এলাকাবাসী আরজিনার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দামুড়হুদা মডেল থানায় খবর দেয়। খবর পেয়েে এস আই আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশ এসে আরজিনার মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সতীন মনোয়ারা খাতুন শ্বশুর আ: খালেক ও শাশুড়ি মনোরা বেগমকে আটক করে দামড়হুদা থানায় আনা হয়েছে। নিহতের ভাই মওলাবক্স বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।

দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিস্চিত করে বলেন আসামিদের ধরা হয়েছে।

ইত্তেফাক/নূহু