যশোর-২ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব।
রবিবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদরাসায় ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এবং তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই দেশে ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যেই এই কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। বর্তমান সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ, বিদ্যুৎ ও শিক্ষাসহ দেশের সর্বক্ষেত্রে এ সরকার আমূল পরিবর্তন এনেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিল্লুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, অত্র মাদরাসার জমিদাতা সুলতান আহমেদ, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবর জাহান বরুণ।
আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নাভারণ ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগের সভাপতি আহমেদ ফারুক শান্তি, বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ দীন ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, আবু সাঈদ মিলন, শেখ ইমরান, মজনু প্রমুখ।
ইত্তেফাক/নূহু
