কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে ৭ বিএনপি নেতা গ্রেপ্তার। এ অভিযানের পর সমগ্র মহেশখালীতে বিএনপি নেতা কর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে।
গ্রেফতারকৃত হলেন মহেশখালী উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক শাপলাপুর বারিয়াপাড়ার মৃত কবির আহাম্মদের পুত্র আমিনুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাতারবাড়ীর মোকতার হোসেন এর পুত্র রিয়াদ মোহাম্মদ আরাফাত, গোরকঘাটা সিকদার পাড়ার মৃত জাফর আলমের পুত্র মোঃ রিফাত, কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, মৃত আজিজুল হকের পুত্র নিজাম উদ্দিন, শাপলাপুরের মোহাম্মদ হোসেন এর পুত্র আকতার হোসাইন, থানা পাড়ার মৃত ইজ্জত আলীর পুত্র মফিজ মিয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ আগামি ৮ তারিখ বিভিন্ন এলাকায় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছিল তারা। বড় মহেশখালীর ককয়েকজন সিনিয়র বিএনপি নেতারা দাবী করেন গ্রেপ্তারকৃতদের কয়েকজন বিগত পৌর নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ভোট কারচুপির করেছিল। এখন বিএনপি হলেও তাদের সাথে তলে তলে আওয়ামীলীগের সখ্যতা রয়েছে বলে অভিযোগ করেন।
বর্তমান সরকারের ২য় দফা মেয়াদে মহেশপুরে এ পর্যন্ত একসাথে ৭জন গ্রেফতার এই প্রথম। বিএনপির দ্বিধা বিভক্তভাবে মহেশখালীতে একাধিক কমিটি থাকার কারনে দলীয় দূর্গে আঘাত হানতে পারে আগামী নির্বাচনে এমন মন্তব্য করেন সচেতন মহল।
ইত্তেফাক/নূহু
