প্রতারণার অভিযোগে ৫ নাইজেরিয়ান খেলোয়াড়সহ আটক ৭

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৪
 
প্রতারণায় জড়ানোর অভিযোগে রাজধানী থেকে ৫ নাইজেরিয়ান খেলোয়াড়সহ সাতজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 
জানা গেছে, রবিবার রাতের পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

ইত্তেফাক/এএম