হবিগঞ্জ প্রতিনিধি
শনিবার হবিগঞ্জে চার দফা দাবিতে সড়ক অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি আলিয়া মাদ্রাসার সামনে এ অবরোধ করা হয়। এ সময় তারা দাবি জানায় মাদ্রাসার সামনে গতিরোধক দিতে হবে, ২০ বছরের নিচে কেউ ব্যাটারিচালিত ইজিবাইক চালাতে পারবে না, ইজিবাইকের সংখ্যা কমাতে হবে এবং যারা দুর্ঘটনা ঘটায় তাদের আইনের আওতায় আনতে হবে। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে তারা পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেয়। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মানার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়।
