৩৮ বছর যাবৎ ইত্তেফাক পড়ছেন নিলু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৯
দীর্ঘ ৩৮ বছর যাবৎ নিয়মিত দৈনিক ইত্তেফাক পড়ছেন বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের ওষুধ ব্যবসায়ী লুৎফে আলম নিলু (৫৮)। পৌর সদরের উত্তর বিজয়পুর গ্রামের বাসিন্দা ও গৌরনদী বাসষ্ট্যান্ডের নুর ফার্মেসির মালিক নিলু ইত্তেফাক পড়চ্ছেন। তিনি একাই নন বাসায় তার স্ত্রী, ছেলে-মেয়েরা সবাই ইত্তেফাক পড়েন। 
 
তিনি জানান, ইত্তেফাক না পড়লে ভালো হয় না। পত্রিকাটি সাদাকে সাদা আর কালোকে কালো বলে বলেই ইত্তেফাক পাঠকের মন জয় করেছে। 
 
জানা গেছে, হকাররা যেদিন ইত্তেফাকের পরিবর্তে দোকানে অন্য পেপার দিলে তিনি তা পড়েন না। ১৯৮০ সাল থেকে তিনি ইত্তেফাক পত্রিকার পাঠক। তার বাবাও ইত্তেফাক পত্রিকার পাঠক ছিলেন। 
 
নিলু জানান, এখন প্রতিদিন সকাল ৮টার মধ্যে দোকানে এসে পত্রিকা পাই। আশির দশকে পত্রিকা গৌরনদীতে লঞ্চে আসতো। তাই পত্রিকা ছাপা হওয়ার একদিন পরে পাঠকদের হাতে পৌঁছতো। দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর পুর্তিতে তিনি ইত্তেফাক পরিবারের সবাইকে অভিনন্দন জানান।
 
দৈনিক ইত্তেফাকের পাঠক হিসেবে দীর্ঘ ৩৮ বছর যাবৎ যুক্ত থাকায় সোমবার সকালে লুৎফে আলম নিলুর হাতে পত্রিকার তরফ থেকে উপহার তুলে দেন দৈনিক ইত্তেফাকের গৌরনদী সংবাদদাতা আলহাজ্ব মো. জামাল উদ্দিন।
 
ইত্তেফাক/কেকে