যশোর-২ আসনের সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার জন্যই উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো দেশ।
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার ইউনিয়নের রসুলপুর গ্রামে রাত ৮টায় অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।
এমপি মনির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছিলো। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো দেশ।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে, বিদ্যুৎক্ষেত্রে, যোগাযোগক্ষেত্রে বর্তমান সরকারের যে উন্নয়ন করেছে তা সর্বকালের সকল রেকর্ড পার হয়ে গেছে।
তিনি আরও বলেন, সকল উন্নয়নের দিক বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হোসেন, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়্যারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালু মিয়া, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলীর সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম-আহ্বায়ক সোহেল কবির, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নূর ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, জগদীসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, ছাত্রলীগ নেতা সুমন সরকার, ফিরোজ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
