ইসলামপুরে নাশকতার আশংকায় ৪জনকে গ্রেফতার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪৩

জেলার ইসলামপুরে নাশকতার আশংকায় ৪জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ছাত্রদলের ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ন সম্পাদক শাকিল আহাম্মদ পাপন, যুবদল উপজেলা শাখার যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান লুলু এবং পৌর যুবদলের যুগ্ন সম্পাদক মনির খান লোহানীসহ চার জনকে নাশকতার আশংকায় গ্রেফতার করা হয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইন চার্জ শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় নাশকতা কাজে প্রস্তুতিকালে  ওই চারজনকে আটক করা হয়।

ইত্তেফাক/নূহু