পদ্মা সেতু ইস্যুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তোলা বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের তীব্র সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, লোকটা অসম্ভব বাজে। একটা অপদার্থ।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ওই অপদার্থ চাকরির শেষ দিন বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করলেন, ঘুষ নেওয়ার জন্য পদ্মা সেতুতে কোনো একটি পরামর্শক নিয়োগ করার জন্য চক্রান্ত করছি।
ইত্তেফাক/নূহু
