দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তারক্ষীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষে দাবি করা হয়, বুধবার একজন ফিলিস্তিনি ওই নাগরিক দখলকৃত ইহুদি বসতি এলাকা হেবরনের কারমি তিজুরে জোরপূর্বক প্রবেশ করতে গেলে ইসরাইলি নিরাপত্তা কর্মী বাধা দেয়। এক পর্যায়ে ওই ফিলিস্তিনি ইসরাইলি নিরাপত্তা কর্মীকে ছুরিকাহত করে।
এ সময় অপর একজন ইসরাইলি নিরাপত্তা কর্মী গুলি করে ফিলিস্তিনি নাগরিককে হত্যা করে। তবে বার্তা সংস্থা এএফপি’র খবরে নিহত ফিলিস্তিনি নাগরিকের কোন পরিচয় উল্লেখ করা হয়নি।
ইত্তেফাক/কেআই
