জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। আজ বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- ছোটমানিক গ্রামের মিজানুর রহমান মিন্নু, মুন্না রাশেদ, নন্দইল গ্রামের লেবু, শিরট্টি গ্রামের আতাউর রহমান, ত্রিপুরা গ্রামের আনিছুর রহমান, হরিপুর গ্রামের আবু বক্কর এবং ভূঁইডোবা গ্রামের মুন্না।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, পূর্বের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক
