ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে মন্নাছ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মন্নাছ আলী উপজেলার ফতেপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পূত্র।
বুধবার বিকেল ৪টার দিকে পুকুর থেকে বিদ্যুতের ছেড়া তার তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, নিহত মন্নাছ আলী রিকশাচালক ছিলেন। তিনি রিকশার ব্যাটারি বাড়ির সামনের বিদ্যুৎ সংযোগের একটি লাইন থেকে চার্জ দিতেন। সেই বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিড়ে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে বিকেল ৪ টার দিকে পানি থেকে ছেড়া তার উঠানোর সময় মন্নাছ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর তাকে ফুলপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মন্নাছ আলীকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
