আড়াইহাজারে পানিতে ডুবে মিয়া মো. আনাছ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসদী গ্রামে এই ঘটনা ঘটে। আনাছ ওই গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।
নুর মোহাম্মদ জানান, সকালে সবার অজান্তে বাড়ির সামনে ছোট গর্তে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
