সাতক্ষীরায় এসি বাসে আগুন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় সড়কের পাশে থাকা একটি এসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকাল প্রেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা শহরের অদুরে বাঁকাল সড়কের পাশে রাখা একে ট্রাভেলসের একটি এসি বাসে সন্ধ্যায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। একে ট্রাভেলসের ওই বাসসহ আরো কয়েকটি বাস বাঁকাল সড়কের পাশে রাখা থাকে। 
 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান, সন্ধ্যার সময় ত্রাস সৃষ্টির জন্য বাঁকাল এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জড়িতদের শনাক্তকরণে পুলিশ অভিযান শুরু করেছে।
 
ইত্তেফাক/ইউবি