বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে জাতীয়পার্টির (জেপি) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখা ও তার অঙ্গসংগঠন যুবসংহতী, ছাত্রসমাজ ও জেপির মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক লোক মিছিল সহকারে সভাস্থলে অবস্থান করেন। বৃহস্পতিবার বিকেলে এ জনসভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় নেতা ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভিটাবাড়িয়ায় সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মো. দেলোয়ার হোসেন সিকদার, জেপি নেতা মো. শফিকুল ইসলাম খোকন সিকদার, মো. জালাল সিকদার মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, মো. মানিক হাওলাদার, জামাল উদ্দিন মিয়া স্বপন, মো. দুলাল সরদার, মো. মোস্তফা সিকদার, রেজা আহম্মেদ দুলাল, মো. আমির মল্লিক, যুবসংহতীর উপজেলা আহ্বায়ক মো. শহীদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার ,যুগ্ম আহ্বায়ক মো. বাহাদুর সরদার, মো. শাহআলম পান্নু, শাহআলম সরদার, মো. সোপেন মিয়া, এসমাইল সিকদার, মো. আনোয়ার হালিম, মো. দুলাল হাওলাদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বয়ক মো. আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, মো. মামুন ফরাজী, মো. মিঠু সিকদার, মো. কবির মৃধা, ওমর ফারুক মনির, মো. দুলাল হাওলাদার, মো. মনির জোমাদ্দার, মো. জাকির হাওলাদার মনোয়ার হোসেন মঞ্জু হাওলাদার, মো. লাভলু সরদার, নাঈম তালুকদার, মুন্না হাওলাদার, রাজু হাওলাদার, জেপির উপজেলা মহিলা পার্টির বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তারসহ বিপুল সংখ্যক লোকজন সভায় যোগ দেন।
ইত্তেফাক/আরকেজি
