আড়াইহাজারে বানানো ঘর পছন্দ না হওয়ায় সাহেব আলী (৫০) নামের এক কাঠ মিস্ত্রিকে পিটিয়ে আহত করেছে ঘরের মালিক।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরের গাজীপুরা গ্রামে এই ঘটনা ঘটে। আহত সাহেব আলীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি পাশ্ববর্তী গ্রাম গাজীপুরা মনিরের বাড়িতে ঘর তুলতে যায়। এ সময় তার কাজ পছন্দ না হওয়ায় মনির তাকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে মিস্ত্রির স্বজনরা এগিয়ে গেলে সুমন নামের একজন আহত হয়। পরে কাঠ মিস্ত্রি সাহেব আলীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিলে সেখানেও ২ পক্ষের উত্তেজনা দেখা দেয়। পরে হাসপাতালের ডাক্তারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওসি এম এ হক জানান, এই ব্যাপারে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে।
ইত্তেফাক/এমআই
