বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির সভা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১
 
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৬২তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এতে কোম্পানি বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির লিমিটেডের (বিজিএফসিএল) বোর্ড পরিচালক ইশতিয়াক আহমেদ, তৌহিদ হাসনাত খান, ইমাদুদ্দিন, জামিল আহমেদ আলিম, যতেন্দ্র নাথ সরকার, বেগম খাদিজা নাজনীন, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান। 
 
ইত্তেফাক/আরকেজি