কেন্দুয়ায় বিএনপির ৫শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৬
 
কেন্দুয়ায় ৫শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের উপর হামলার অভিযোগ এনে শুক্রবার এসআই আবুল বাশার বাদী হয়ে একটি, এসআই নূরুল আমিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ও নাশকতার অভিযোগে অপর আরেকটি মামলা দায়ের করেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার আদালত থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার পর কেন্দুয়া-চিরাং সড়কের বাট্টা কাচারী নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১ রাউন্ড রাবার বুলেট ও ১১ রাউন্ড টিয়ারসেল ছুড়ে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
 
মামলার বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, এসব মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি