মোরেলগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৩
 
বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী থেকে অজ্ঞাত এক যুবতীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে পানগুছি নদীর তীরবর্তী একটি ডোবা থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। লাশের গায়ে লাল রঙের সোয়েটার ও পায়ে মোজা পড়া ছিল।
 
মোরেলগঞ্জ থানা ওসি রাশেদুল আলম জানান, স্থানীয়রা লাশ ভাসতে দেখে খবর দিলে স্থানীয় ফািঁড় পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম