ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিমসহ ৩ বিএনপি নেতাকে জামিন দিয়েছেন আদালত। আসামিদের জামিন আবেদনের প্রেক্ষিতে রবিবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাইল আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম তাদের জামিন দেন।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- দেউলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. সোহরাব হোসেন এবং জামুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোরবার আলী মণ্ডল।
বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেফতারের পর জেলা হাজতে পাঠানো হয়েছিল।
ইত্তেফাক/আরকেজি
