এসএসসি পরীক্ষায় জীবননগর উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্বে নিয়োজিত ছিল ১২জন। সোমবার অনুষ্ঠিত ক্যারিয়ার অ্যাডুকেশন পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ছিল ক্যারিয়ার অ্যাডুকেশন পরীক্ষা। উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ বিষয়ে মাত্র একজন পরীক্ষার্থী ছিল খোকন মিয়া। সে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী। খোকন কেন্দ্র জুড়ে মাত্র একজন পরীক্ষার্থী হলেও তার পরীক্ষা নেয়ার ব্যাপারে দায়িত্বে কোন ঘাটতি ছিল না। তার জন্য কেন্দ্র সচিবসহ একজন সহকারী কেন্দ্র সচিব, একজন হল সুপার, ২জন কক্ষ পরিদর্শক, ২জন পুলিশ ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োজিত ছিল ৪জন।
কেন্দ্র সচিব উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মাত্র একজন পরীক্ষার্থী থাকলেও নিয়ম অনুয়ায়ী তার জন্য সব ব্যবস্থাই গ্রহণ করা হয়। কোন কিছুর ঘাটতি ছিল না।
ইত্তেফাক/আরকেজি
