হবিগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৯
 
হবিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে সদর উপজেলার পাইকপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।
 
তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ সিনিয়র সহকারী পুলিশ সুপার মাঈনুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
র‌্যাব জানায়, সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের মৃত মাওলানা সাদ উল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (৪০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় মামলাও রয়েছে। কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেটের একটি টিম সোমবার দুপুরে পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/আরকেজি