ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ব্রাহিমপুর গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনায় আটক হয়েছে ৪ জন।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, দীর্ঘ দিন ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসের মোল্লার সাথে তার প্রতিপক্ষের লোকজনের ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে রিরোধ চলে আসছে।
সম্প্রতি ব্রাহিমপুর গ্রামে সাবদার হোসেন মোল্লার বিপক্ষের লোকজন শক্তিশালী হয়ে ওঠে। এতে গ্রামে রেষারেষি আরো বেড়ে যায়। সোমবার সন্ধ্যায় গাড়াগঞ্জ বাজারে ধীরেন মৃধাকে মারধর করে সাবদার মোল্লার সমর্থকরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ব্রাহিমপুর গ্রামে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ইত্তেফাক/এমআই
