মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১৫জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি পিকআপ যাত্রীবাহী অটোকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহত ১৫জনকে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, কাশীনাথপুর নামকস্থানে একটি যাত্রীবাহী আটোকে একটি পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তারা উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন।
ইত্তেফাক/এসএস
