বিরাট কোহালি এবং সারা আলি খান। দু’জনের নিজস্ব জায়গায় তারা জনপ্রিয়। এই দুই তারকার নাম এবার এক সারিতে জুড়ে গেল। বলিউডের নিউ সেনসেশন সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে কোনো সিনেমার জন্য নয়। তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনে। এমনই খবর ভারতীয় গণমাধ্যমে।
আর এই খবর চেপে অনেক সংবাদপত্র বিরাটকে খোঁচাও দিলেন ভালো অধিনায়ক না হলেও জুতোর বিজ্ঞাপনে ভালো অভিনেতা হবেন তিনি। এর আগেও বিভিন্ন বিজ্ঞাপনে সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার।
জানা গেছে, জনপ্রিয় একটি জুতা তৈরি সংস্থার বিজ্ঞাপনে এক সঙ্গে দেখা যাবে বিরাট ও সারাকে। এই জুতার বিজ্ঞাপনে এতদিন বলিউড নায়িকা দিশা পটানিকে দেখতেন দর্শক। তারই বদলে এবার থেকে দেখবেন এই দুই তারকাকে।
আরো পড়ুন: বিজেপি আরও শক্তিশালী, কাউকে ভয় পাই না: মোদী
সূত্রের খবর, দিশার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমন একজনের দরকার ছিল, যার ফিটনেসের কাহিনি বাকিদের প্রেরণা যোগাবে। আর সেজন্য প্রতিষ্ঠানটি সারাকেই বেছে নিলো।
সারারও এই ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে কোনও আপত্তি নেই। আর বিরাটকে সঙ্গে পেয়ে আগ্রহটা যেন একটু বেশিই তার।
ইত্তেফাক/বিএএফ
